কাঁচা হলুদের ১০টি বিস্ময়কর স্বাস্থগত উপকারিতা।
১/অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে, বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরে বেশ কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে। যার ফলে হজম হ্মতার বৃদ্ধি ঘটে। আর এক বার মেটাবলিজম রেট বেড়েক গেলে স্বাভাবিকভাবেই ওজন হ্রাসের প্রক্রিয়াও ত্বরান্বিত হয়। তবে এখানেই শেষ নয়, হলুদে কার্কিউমিন নামে একটি উপাদান থাকে, যা শরীরের উপস্থিত ফ্যাট সেলদের গলানোর মধ্য দিয়ে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে।
২/ লিভার টনিক হিসেবে কাজ করে, লিভারকে চাঙ্গা ও কর্মহ্মম রাখতে হলুদের বিকল্প নেই। কারণ এর মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদানটি লিভারের কার্যহ্মতা এতটাই বাড়িয়ে দেয় যে কোনো ধরনের লিভারের রোগই ধারে কাছে আসতে পারে না। এমনকি ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশম্কাও কমে যায়। শুধু তাই নয় হলুদে উপস্থিত বেশ কিছু উপাদান লিভারে জমে থাকা বজ্য পদার্থ বের করে দিতে বিশেষ ভূমিকা রাখে। ফলে লিভারে কোনো ধরণের হ্মতি হওয়ার আশম্কা থাকে না।
৩/ ত্বকের সৌন্দর্য বাড়ায়, নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের অন্দরে থাকা টক্সিন উপাদান বেরিয়ে যায়। সেই সাথে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল হয় ও প্রাণচ্ছ্বল হয়ে উঠে যে বলি রেখা কমতে থাকে। সেই সাথে ব্রণ, অ্যাকনে এবং কালো ছোপের মতো সমস্যাও কমতে শুরু করে। এক কথায় শীতকালেও যদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে আজ থেকেই হলুদ খাওয়া শুরু করুন। দেখবেন উপকার অবশ্যই মিলবে। প্রসঙ্গত কিছু গবেষনায় দেখা গেছে অ্যাকজিমার মতো ত্বকের রোগের চিকিৎসাতে ও হলদি দুধ বিশেষ ভূমিকা পালন করে।
৪/ হাঁচি – কাশি হওয়ার আশম্কা কমে,হলুদে উপস্থিত অ্যান্টি- ভাইরাল এবং অ্যান্টি- ব্যাকটেরিয়াল প্রপাটিজ একদিকে যেমন নানাবিধ সংক্রামন এ আক্রান্ত হওয়ার আশম্কা কমায় তেমনি এর মধ্যে থাকা অ্যান্টি- ইনফ্লেমাটারি প্রপাটিজ রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশন এবং সর্দি কাশির প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই কারণেই তো বছরের এই একটা সময় বাচ্চাদের নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিশেষ করপ রাতে ঘুমাতে যাওয়ার আগে।
৫/ রোগ প্রতিরোধ হ্মতা শক্তিশালি হয়ে ওঠে, শীতকালে আমরা এত অসুস্থ হয়ে পড়ি কেন জানেন? নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ হ্মতা দুর্বল হয়ে পড়ে। তাইতো নানা রোগ ঘাড়ে চেপে বসে। এই কারণেই এই সময় নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আসলে এই পানিয়টিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান, রোগ প্রতিরোধ হ্মমতাকে অনেক শক্তিশালি করে তোলে। ফলে কোনো রোগই ধারে কাছে গেসতে পারে না।
৬/ পিরিয়ডের কষ্ট কমায়, মাসের এই বিশেষ সময়ে নানা ধরনের শাশরীরিক সমস্যা দেখা দেয়। যা কোনো কোনো সময় এতটাই কষ্ট হয় যে তা সজ্জের বাহিরে চলে যায়। এমন অবস্থায় যদি অল্প করে হলুদ খেয়ে নেওয়া যায় তাহলে দারুন উপকার পাওয়া যায়। কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত অ্যান্টি- ইনফ্লেমেটরি উপাদান যা কিনা পিরিয়ড সংক্রান্ত কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে।
৭/ নিমিষে মাথার যন্ত্রণা কমায়,এবার থেকে মাথার যন্ত্রণা হলেই এক কাপ হলুদ মেশানো গরম দুধ খেয়ে নেবেন। দেখবেন কষ্ট কমাতে একেভারেই সময় লাগবে না। কারণ হলুদের অন্দরে থাকা কার্কিউমিন এবং অ্যান্টি- ইনফ্লেমেটারি উপাদান শরীরের ভিতরের যন্ত্রণা কমায়। ফলে মাথার যন্ত্রণা কমাতে সময় লাগে না।প্রশঙ্গত,শুধু মাথা যন্ত্রণাই নয়, যে কোনো ধরনের ব্যাথা কমাতে এই পাণীয়টি বিশেষ ভূমিকা পালন করে। আর যেমনটা আমাদের সকলেরই জানা আছে যে শীতকালে চোট কিংবা আাঘাত লাগার আশম্কা বাড়ে। তাই এই সময় হলুদ দুধের সঙ্গে ব্ন্ধুত্ব করাটা মাস্ট।
৮/ হজম হ্মতার উন্নতি ঘটায়, একাদিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে হজমে সহায়ক পাঁচক রসের হ্মরণ বেড়ে যায়। ফলে বদ- হজমের আশম্কা কমে যায়। সেই সঙ্গে গ্যাস -অম্বল এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে। প্রসঙ্গত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশন কমাতে এই পাণীয় বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৯/ শরীরের অন্দরে প্রদাহের মাত্রা কমায়, দেহেদ অন্দরে প্রদাহের মাত্রা বাড়তে শুরু করলে শরীরের প্রতিটি অঙ্গের কর্মহ্মতা কমতে শুরু করে। সেই সাথে মাথা চাড়া দিয়ে ওঠে নানা রোগ।তাইতো এমনটা যাতে কোনো সময় না হয়,সেদিকে খেয়াল রাখা একান্তই প্রয়োজন। আর এই কারণেই নিয়মিত হলুদ খাওয়া উচিত। কারণ এই মসলাটির অন্দরে মজুত রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি- ইনফ্লেমেটরি উপাদান,যা ব্যাথা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
১০/ রক্তকে বিষ মুক্ত করে, শরীরকে ডিটক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে। আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিউমিন, রক্তে উপস্থিত হ্মতিকারক টক্সিন উপাদান বের করে দেয়। ফলে ব্লাড ভেসেলের,কোনো ধরনের হ্মতি হওয়ার আশম্কা তো কমেই সেই সঙ্গে ক্যান্সার সহ নানাবিধ রোগভোগে আকান্ত হওয়ার হ্রাস পায়।
এবার নিশ্চয় বুঝতে পারছেন শীত কালে হলুদ খাওয়ার প্রয়োজনীয়তা কত বেশি।