রসুন বেশি খেলে কি হয়, রসুন কেন ক্ষতিকারক

আমাদের শরীরের অনেক সমস্যার জন্যই রসুন খুব উপকারী। তবে সবার শরীরের জন্য যে ভালো ফল নিয়ে আসবে তা কিন্তু নয়। রসুনের কিছু কিছু গুনের জন্য আপনার শরীরিক সমস্যা বেড়েও যেতে পারে। রসুনের উপকারীতা ও ক্ষতিকারক উভয় দিক রয়েছে। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না।রসুন শুধু বিভিন্ন ধরণের রোগই দূর করে না, পাশাপাশি বিভিন্ন ধরণের রোগের বিরুদ্ধে প্রতিরোধ ও গড়ে তুলে। রসুন একটি ভেষজ,যা শক্তিশালি অ্যান্টঅক্সিডেন্ট খাদ্য হিসাবে সারা বিশ্বে বিখ্যাত। অনেক গবেষনায় দাবি করা হয়েছে যে, এটি সবচেয়ে বড় বড় কঠিন রোগ নিরাময় করার ক্ষমতা রাখে। এর পাশাপাশি এটিকে আয়ুবেদিক চিকিৎসা থেকে শুরু করে ঘরোয়া চিকিৎসা সবেতেই উপকারী বলে মনে হয়।কিন্তু অনেক উপকারিতা থাকার পরেও এটি কিছু মানুষের জন্য হ্মতিকর। চলুন মূল টপিকে যাওয়া যাক।
রক্ত পরিশোধন, চর্বি ও প্রোটিন বিপাক, শরীর থেকে অ্যামোনিয়া অপসারণ ইত্যাদি হলো যকৃতের অন্যতম কাজ। গবেষনা বলে,রসুনে থাকা অ্যালিসিন,উপাদান যকৃতে বিষক্রিয়া তৈরিয়া করতে পারে, যদি মাত্রাতিরিক্ত রসুন খাওয়া হয়।খালি পেটে রসুন খেলে ডায়ারিয়া হতে পারে।কারণ রসুনে আছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে এবং ডায়ারিয়া হওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। খালি পেটে রসুন সেবন করলে বুকে জালাপোড়া, বমিভাব ও বমি হতে পারে। রসুনে এমন কিছু উপাদান আছে যা জিইআরডি অর্থাৎ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার কারণ।রসুন বেশি খেলে মুখে দুর্গন্ধ হয়। এর প্রধান কারণ রসুনে থাকা সালফার। অতিরিক্ত রসুন খাওয়ার ফলে ত্বকের জ্বালা এবং ফুসকুড়ি হতে পারে। রসুনে অ্যালাইজেন নামক একটি এনজাইম থাকে যা সাধারণত ত্বকের ফুসকুড়ি হওয়ার কারণ হয়। রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে খ্যাতি আছে রসুনের। তাই যারা ওয়ারফারিন, অ্যাসপিরিন, ইত্যাদি ব্লাড থিনার ধরনের ঔষধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত হবে না। কারণ এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হতে পারে।গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ এতে লেইবার পেইন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে। শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন থেকে দূরে থাকতে হবে কারণ তা দুধের স্বাদ পাল্টে দেয়।রসুন বেশি খাওয়র কারণে রক্তচাপ কমে যেতে পারে।ফলে দেখা দিতে পারে নিম্ন রক্তচাপের বিভিন্ন উপসর্গ। একাদিক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে,দীর্ঘ দিন ধরে রসুন সেবন করলে ঘাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারীর যৌনাঙ্গে ইস্টজনিত প্রদাহের চিকিৎসা চলাকালে রসুন থেজে দূরে থাকতে হবে। কারণ রসুন নারীর যৌনাঙ্গের সংবেদনশীল টিস্যুতে অস্বান্তি সৃষ্টি করে। অতিরিক্ত রসুন খাওয়ার কারণে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে।অর্থাৎ আইরিস ও কর্নিয়া ‘ র মাঝে রক্তহ্মরণ ঘটাতে পার। এর ফলে হারাতে পারে দৃষ্টিশক্তি। রসুন খাওয়া কিছু হ্মেতে মারাত্বক হ্মতিকারক হতে পারে।

এবার আপনাদের বলবো কোন কোন মানুষের রসুন খাওয়া উচিত নয় সেই বিষয়ে। আসুন জেনে নেই, ডায়াবেটিস রোগীর জন্য অতিরিক্ত রসুন খাওয়া হ্মতিকারক,এটি তাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ এটি অতিরিক্ত পরিমানে খাওয়া হলে রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে। যা তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এটি যদি কম পরিমাণে খাওয়া হয় তবে এটি সুগার নিয়ন্তন করে। কিন্তু আপনি যদি এটি অতিরিক্ত গ্রহন করেণ তবে এটি আপনার জন্য হ্মতিকর হতে পারে। যাদের যকৃত, অন্ত বা পেটের সমস্যা রয়েছে তাদের রসুন খাওয়া উচিত নয়।এবং যদি তা করেন তবে এটি কমিয়ে দিন যাতে আপনার খুব বেশি সমস্যা না হয়। কারণ এতে অন্তে যে কোনও ধরণের হ্মত বা ঘা হতে পারে। এছাড়াও আপনার লিভারে রসুনে পাওয়া কিছু উপাদান রোগ নিরাময়ের জন্য দেওয়া ঔষধের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।যা সমস্যা বাড়িয়ে দেয়। যাদের সম্প্রতি অস্তোপচার হয়েছে তাদের রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। রসুন রক্ত পাতলা করার কাজ করে। তাই যাদের সম্প্রতি অপারেশন করা হয়েছে তাদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ তাদের হ্মত তাজা এবং রক্ত পাতলা হওয়ার কারণে হ্মত থেকে রক্তপাতের সম্ভাবনা থাকে। গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত।কারণ এতে লেইবার পেইন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে। শিশুকে মাতৃ দুগ্ধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন খাওয়া থেকে দূরে থাকতে হবে।কারণ তা দুধের স্বাদ পাল্টে দেয়। নারীর যৌনাঙ্গে ইস্ট জনিত প্রদাহের চিকিৎসা চলাকালে রসুন থেকে দূরে থাকতে হবে।কারণ রসুন নারীর যৌনাঙ্গের সংবেদনশীল টিস্যুতে অস্বান্তির সৃষ্টি করে।

Leave a Comment