ইসবগুলের ভূষি খাওয়ার সঠিক নিয়ম না জানলে জেনে নিন

বেশিরভাগ মানুষ মনে করে ইসবগুলের ভূষি শুধু কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ইসবগুলের ভূষি আরো ৮-১০টি রোগের উপকারে কার্যকরী। যেমন: গ্যাস্ট্রিক চিরতরে দূর করতে পারে। ডায়ারিয়া দূর করতে পারে।করোনারি হার্ট ডিজিজ দূর করতে পারে। এবং মোটা মানুষের চর্বি গলাতে ও ইসবগুলের ভূষি খুবি কার্যকরী। কিন্তু প্রিয় দর্শক আপনি শুধু পানি আর ইসবগুলের ভূষি খেলেই কিন্তু এই সবগুলো রোগের উপকার পাবেন না। আগে আপনাকে জানতে হবে,কিভাবে খেলে কোন রোগের উপকার হবে। তাই আজকের এই টপিকে আমরা আলোচনা করবো ইসবগুলের ভূষি খাওয়ার সঠিক নিয়ম নিয়ে।

এসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষই অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেয়ে থাকে। তবে ইসবগুলের ভূষি খেয়েছেন বলে আমি জানিনা। ইসবগুলের ভূষি খাওয়ার পরপরই এটি আমাদের পাকস্থলীর ভেতরে গিয়ে একটি প্রতিরহ্মামূলক ত্বক তৈরি করে। যেটি এসিডিটি বাড়া থেকে পাকস্থলীকে রহ্মা করে। এছাড়াও এটি হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন এসিড নিঃসরণে সহায়তা করে। তাই এসিডিটি কমাতে প্রতিবার খাওয়ার পর দুই চামচ ইসবগুলের ভূষি আধা গ্লাস ঠান্ডা পানিতে অথবা দুধে মিশিয়ে পান করুন। এহ্মেতে আপনি দুধ অথবা পানি একসাথে মিশিয়ে পান করতে পারেন। এটিপাকস্থলীর অত্যাধিক এসিড কমাতে সাহায্য করে এবংএসিডিটির মাত্রা কমিয়ে দেয়। আপনি জেনে অবাক হবেন ইসবগুলের ভূষি মানুষকে মোটাও করতে পারে আবার চর্বি গলিয়ে চিকনও করতে পারে। অর্থাৎ আপনি কোন রোগে কিভাবে খাচ্ছেন তার উপর নির্ভর করে ইসবগুলের ভূষির কার্যকারীতা। যেমন: ধরেন আপনার কোষ্ঠকাঠিন্য হয় তাহলে কিভাবে ইসবগুলের ভূষি খাবেন? কোষ্ঠকাঠিন্য একটি দূরহ রোগ,আর এই কোষ্ঠকাঠিন্য রোগ এত ভয়াবহ পর্যায়ে পৌছে যায় যে শেষ পর্যন্ত মানুষকে অপারেশন পর্যন্ত করাতে হয়। তারপরেও ভালো হয় না। তবে ইসবগুলের ভূষি মাত্র কয়েক দিনে আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারে। খাবার পরিমাপ এবং পদ্ধতিটাই কিন্তু এখানে মুখ্য বিষয়। দেখুন কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইসবগুলের ভূষি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিক ভাবে জলব্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ইসবগুলের ভূষি।কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে ইসবগুলের ভূষি খেতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে। এবং অবশ্যই খেতে হবে হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে। কোষ্ঠকাঠিন্য থাকলে ইসবগুলের ভূষি পানিতে মিশিয়ে খাবেন না। এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দুই চা -চামচ ইসবগুলের ভূষি খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর ১০-১৫ মিনিট রেখে দিয়ে মিক্সিংটা পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবে যদি খেতে পারেন তাহলে এর ফল আপনি হাতেনাতে পাবেন।অবাক লাগলেও এটিই সত্যি যে ইসবগুলের ভূষি ডায়ারিয়া এবং কোষ্ঠকাঠিন্য দুটি একসাথে রোধ করতে পারে। যদি ডায়ারিয়া হয় তাহলে ইসবগুলের ভূষি দুধ এবং পানির সাথে নয় খেতে হবে টক দইয়ের সাথে মিশিয়ে। অর্থাৎ টক দইয়ের সাথে ইসবগুলের ভূষি মেশালে কি ঘটে? টক দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারাতে এবং ইসবগুলের ভূষি তরল মলকে শক্ত করতে সাহায্য করে। ডায়ারিয়া ভালো করতে ৩ চা- চামচ টক দই এর সাথে ২ চা- চামচ ইসবগুলের ভূষি মিশিয়ে খেয়ে নিন। এভাবে দিনে দুইবার খেলে একদিনের মধ্যেই ডায়ারিয়া প্রতিরোধ করা সম্ভব।

এভার আসি আপনি যদি খুব রোগা হয়ে থাকেন তাহলে ইসবগুলের ভূষি নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধের সাথে মিশিয়ে পান করুন। কেননা ইসবগুলের ভূষি হজমে সহায়তা করে। এবং খাদ্যের রুচিকে বাড়িয়ে দেয়।অর্থাৎ আপনি যদি কম খেতে পারেন, খাবারে রুচি না থাকে, হজমে গন্ডগুল হয়, স্বাস্থ্য ভেঙ্গে যায় তাহলে সেটি দূর করে দেবে ইসবগুলের ভূষি। আবার যদি আপনার ওজন বেড়ে যায় তাহলেও আপনি ইসবগুলের ভূষি খাবেন। সে হ্মেরতে খাওয়ার পদ্ধতিটা আলাদা।

ওজন কমানোর উদ্দেশ্যে ইসবগুলের ভূষি খাওয়া একটি উত্তম পদ্ধতি রয়েছে। এটি খেলে লম্বা সময় পেট ভরা থাকে। ফলে খাবার খাওয়ার ইচ্ছেটা কমে যাবে। যদি আপনি স্লিম হতে চান তাহলে কুসুম গরম পানিতে ২ চামচ ইসবগুলের ভূষি এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভাত খাওয়ার আগে খেয়ে নিন। অথবা যদি সকালে ঘুম থেকে উঠেও আপনি ২ চা- চামচ ইসবগুলের ভূষি ১গ্লাস উষ্ণ পানিতে লেবুর রস খেতে পারেন তাহলেও কিন্তু ওজন কমে যাবে। ওজন কমানো শরীর থেকে চর্বি করানো এসবের জন্য অবশ্যই গরম পানি লেবুর রসের সাথে ইসবগুলের ভূষিকে ব্যবহার করতে হবে। পাকস্থলী পরিষ্কার হবে এবং শরীর থেকে চর্বি ঝরাবে।
ইসবগুলের ভূষি খাওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন, ইসবগুলের ভূষি ভিজিয়ে রেখে দীর্ঘ সময় পরে কখনো খাবেন না। সর্বোচ্চ সময় ১০-১৫ মিনিট। এর মাঝেই ইসবগুলের ভূষি খেয়ে নিবেন। দ্বিতৃয়ত ইসবগুলের ভূষি কখনোই কিনবেন না। অর্থাৎ প্যাকেট জাতীয় ইসবগুলের ভূষি কিনবেন। ইদানিং বাজারে যে সমস্ত গন্ধযুক্ত অর্থাৎ ফ্লেভার মিশানো ইসবগুলের ভূষি পাওয়া যায় সেগুলো ভুলেও কিনবেন না। গন্ধমুক্ত এবং প্যাকেট জাতীয় ইসবগুলের ভূষিতে সঠিক উপকার পেতে পারেন।

Leave a Comment