আমাদের সকলের জন্য কেন আঙুর খাওয়া জরুরি, জেনে নিন আজকের এই টপিকে

দেহকে সুস্থ রাখার অনেক উপাদান আল্লাহ তায়ালা আমাদের দিয়েছেন আঙুর এমনি একটি সুপার ফুড হিসেবে পরিচিত। খুবি সাধারণ দেখতে এই আঙুর ভিটামিন এ বি৬ বি, ফোলেট, পটাশিয়াম, আয়রন,সেলেনিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ইত্যাদি মিনারেলসে ভরপুর। আর এই কারণেই প্রতিদিন মাত্র আধাকাপ পরিমানে আঙুর দূর করার হ্মমতা রাখে নানা শারীরিক সমস্যা। তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন মাত্র আধাকাপ আঙুর।

আমরা আজ বেশকিছু আঙুরের উপকারিতার কথা জানবো।
1/ ক্যান্সার প্রতিরোধ করে আঙুর। আঙুরের পাতলা খোসায় রেসভেরাট্রোল নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের দেখা মেলে। গবেষণায় দেখা যায় এই রেসভেরাট্রোল অ্যান্টঅক্সিডেন্ট দেহে ক্যান্সারের কোষ গঠন করতে বাঁধা প্রদান করে থাকে।

2/ হৃদপিন্ড সুস্থ রাখে আঙুর, আঙুরের ফাইটোকেমিক্যাল হৃদপিন্ডের পেশির হ্মতি নিজ থেকেই পূরণে বিশেষভাবে সহায়তা করে থাকে। প্রতিদিন আঙুর খেলে হ্দপিন্ডের সুস্থতা এবং দেহের কলেস্টেরল নিয়ন্তণে রাখা যায়।


3/ হজমে সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে আঙুর, অর্গানিক এসিড, চিনি এবং সেলুলাস যা লেক্সাটিভের উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে কার্যকরী যা আঙুরের মধ্যে বিদ্যমান। এছাড়াও আঙুরে প্রচুর পরিমাণে ইনস্যলুবেল ফাইবার রয়েছে যা আমাদের পরিপাকনালী পরিষ্কার রাখে। ডাক্তাররা কোষ্ঠকাঠিন্যের রোগীদের নিয়মিত আঙুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।


4/ দৈহিক দুর্বলতা প্রতিরোধে আঙুর, রক্তস্বল্পতা আমাদের দেশে খুব সাধারণ একটি ব্যাপার। রক্তস্বল্পতার করণে দুর্বলতা, অল্পতেই হাপিয়ে উঠার প্রবণতা দেখা দেয়। এই সমস্যার সমাধান করে আঙুর। আঙুরে আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় মিনারেল রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। সুতরাং প্রতিদিন আঙুর খাওয়ার অভ্যাস করুন।


5/ কিডনির সমস্যা দূর করতে আঙুর, আঙুরের ইউরিক এসিডের এসিডিটি কমিয়ে দেওয়ার হ্মমতা রয়েছে। এটি আমাদের পরিপাকতন্ত্র থেকে এসিডের মাত্রা কমিয়ে দেয় এবং কিডনির ওপর চাপ কমায়। এছাড়া আঙুর পানি জাতীয় ফল হওয়ার কারণে কিডনি পরিষ্কারের কাজে সাহায্য করে। এবং কিডনির যেকোনো সমস্যা থেকে আমাদের মুক্ত রাখে।


6/ দেহের রোগ প্রতিরোধ হ্মমতা উন্নত থাকলে দেহে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। আঙুরে রয়েছে অ্যান্টঅক্সিডেন্ট, ফ্লেভানয়েড, মিনারেল,ভিটামিন সি,কে এবং এ। এই সবগুলো উপাদান আমাদের দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ হ্মমতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিন আঙুর খাওয়ার অভ্যাস করুন। সকল কিছুরই দুটি দিক থাকে একটি হলো উপকার আরেকটি হলো অপকার। ঠিক তেমনি আঙুরের যেমন উপকারিতা রয়েছে তেমনি এর পাশাপাশি অপকারিতাও রয়েছে। তাই সর্বদা কোনো নতুন খাদ্য বা চিকিৎসা শুরু করার পূর্বে এবং কোনো চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে। তাই চিকিৎসক অথবা অন্যান্য যোগ্যতাসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদান কারীর পরামর্শ নিন। আপনার যদি সন্দেহ হয় যে আপনি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাহলে অবিলম্বে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

Leave a Comment