কেন আতা ফল খাওয়া উচিত

আতা ফল গ্রীষ্মকালীন একটি ফল। এই ফলটি পাকলে নরম ও রসালো হয় এবং খেতেও সুসাধু। আতা ফল শুধু পাকলেই খাওয়া যায়। এই ফলটির অনেক পুষ্টিগুন রয়েছে,তবে আতা ফলের যেমন উপকারিতা রয়েছে তেমনি এর অপকারিতা ও রয়েছে। তাই আজকে আমরা এই আরটিকেলে আতা ফল খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবং নিয়ম সম্পর্কে জানবো।

তাহলে আসুন জেনে নেই আতা ফল খাওয়ার উপকারিতা গুলো।১/ দৃষ্টি শক্তিবাড়াতে,আতা ফলে রিভো ফলাপিন ও ভিটামিন সি আছে। আর এই ভিটামিন এর উপস্থিতির ফলে দৃষ্টিশক্তি বাড়ে। তাই যাদের চোখের সমস্যা আছে তারা আতা ফল খাবেন এতে আপনার চোখের উপকার হবে।
২/ ব্লাড পেসার নিয়ন্তণে রাখে, আতা ফলে রয়েছে পটাসিয়াম ও অ্যান্টঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্তনে রাখতে সাহায্য করে।এছাড়া আতা ফল খেলে আমাদের শরীরের ভিতরে জমে থাকা খারাপ কলোষ্টেরল দূর করে আর ভালো কলোষ্টেরল এর মাত্রা বাড়াতে সাহায্য করে ফলে ব্লাড পেসার নিয়ন্তনে থাকে।

৩/ হজম শক্তি বিদ্ধতে,,খাবারের হজম শক্তি বাড়িয়ে তুলতে আতা ফলে থাকা ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর খাদ্য আঁশ হজম শক্তি বিদ্ধি করে এবং পেটের সনস্যা দূর করে। তাই যাদের হজমের সনস্যা আছে তারা আতা ফল খেতে পারেন।

৪/ মাথায় উকুন হলে,,মাথার উকুনকে নীর বংশ করতে আতা ফল গাছের পাতার রস দুই চাচামচ তার সাথে দুই চামচ পানি মিশিয়ে লাগিয়ে কিছুহ্মণ রাখলে উকুন মরে যাবে। ১ দিনে না গেলে ২-৩ দিন পর আবার লাগাতে হবে।এছাড়াও আতা ফল গাছের পাতা বেটে লাগালে ও উকুন মরে যাবে।তবে সাবধানে ব্যবহার করতে হবে যেন চোখে না লাগে। যদি চোখে লাগে তা হলে চোখ জালাপোড়া করবে ও চোখ লাল হয়ে যাবে। তাছাড়া এই রস লাগালে কিছুহ্মণ পর মাথা গুড়াতে থাকলে না লাগানোই উচিত।তবে প্রথমে আদা চামচ পানি মুশিয়ে লাগিয়ে দেখা ভালো।

৫/ স্টোকের ঝুঁকি কমাতে,,আতা ফলের ম্যাগনেসিয়াম মাংস পেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।এর পটাসিয়াম ও ভিটামিন বি৬ হৃদরোগ নিয়ন্তণ করে এবং স্টোকের ঝুঁকি কমাতে সহায়তা করে।

৬/ মানুষিক চাপ কমাতে,,আতা ফল আমাদের শরীরের ভিটামিন বি৬ এর অভাব পূরণ করে মানুষিক চাপ কমাতে সাহায্য করে।কারণ আতা ফল নিউরো ট্রান্স মিটার ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ফলে মানুষিক চাপ কমে যায় এবং সৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

৭/ আমেশা হলে,,আতা ফল গাছের মূলের ছালের রস ২০-২৫ ফোটা ৭-৮ চামচ দুধ সহ হ্মেতে হবে। তবে ছাগলের দুধ হলে বেশি ভালো হয়। অথবা আতা ফল গাছের মূলের ছাল চূর্ণ ২০০ মিলিগ্রাম ১ বার বা ২ বার খেতে হবে। এর দারাজ ২-৩ দিনের মধ্যে আপনার আমেশা ভালো হয়ে যাবে।

৮/ হাড় মজবুত করতে,,আতা ফলে প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান। আর শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমান ক্যালসিয়াম সরবরাহ করতে সহ্মম করতে সম্ভব আতা ফল। তাই হাড় মজবুত করতে আতা ফল খাওয়া উচিত।

৯/ ত্বকের যত্নে,, আতা ফলে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের ফ্রী রেডিকেল নিয়ন্তণ করে এবং ত্বককে রহ্মা করে থাকে। এছাড়াও ত্বকের বাধ্যক নিয়ন্তণে উপকারী এই ফল। এই ফলে থাকা ভিটামিন সি ভিটামিন এ চুল চোখ ও ত্বকের জন্য খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১০/ রোগ প্রতিরোধ হ্মমতা বিদ্ধি করে,,আতা ফলে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ হ্মমতা বিদ্ধি করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন জীবানু সংক্রামণ থেকে রহ্মা করে থাকে।যার ফলে শরীর সুস্থ থাকে।

আসুন এবার জেনে নেই আতা ফল খাওয়ার অপকারীতা গুলো,,১/ আতা ফলের খোসাও বীজে বিষাক্ত যোক থাকে যা আমাদের ত্বকে এলার্জি হতে পারে এবং চোখের হ্মতি হতে পারে। তাই খাওয়ার সময় প্রথমে খোসা ও বীজ গুলো অবশ্যই আলাদা করা উচিত।

২/ আাতা ফল একটি ঠান্ডা জাতীয় ফল।আর তাই যে সকল মানুষের খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় তারা এই ফল খাওয়া থেকে বিরত থাকবেন।

৩/ আতা ফল প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এবং কিছু কিছু মানুষের ডায়ারিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আতা ফল সপ্তাহে ১ দিন খাওয়া উচিত।

এবার আমরা জানবো আতা ফল খাওয়ার নিয়ম,,আতা ফল কিছুটা নুনতা হওয়ার কারণে অনেকের কাছে এই ফল ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না। কিন্তু এর পুষ্টিগুন পাওয়ার জন্য অবশ্যই এই ফলটি খাওয়া উচিত।আতা ফল অনেক সহজেই খাওয়া যায়। আতা ফল পেঁকে গেলে ফলটির উপরে চাপ দিলে খুব সহজে বেঙ্গে যায়। আতা ফল বেঙ্গে ভিতরের রসালো অংশ টুকু খাওয়া হয়। ফলটির অনেক গুনাগুন রয়েছে এই গুনাগুন আমাদের শরীরের জন্য অত্যান্ত উপকারী।তাই প্রতি সিজনেই আমাদের আতা ফল খাওয়া উচিত। তবে এই ফল খাওয়ার আগে সকালের নাস্তা করে নেওয়া ভালো।

Leave a Comment